বিনোদন

আসছে ঈদে বৃন্দাবন-লাভলু জুটির ‘পরগাছা’

গেল ঈদে ‘বায়ুচড়া’র পর আবারও চ্যানেল আইয়ের জন্য একক নাটকে একসঙ্গে তারা...

বৃন্দাবন-লাভলু জুটির ‘পরগাছা’ সিনেমার চরিত্রের অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, যেখানে চারজন অভিনেতা-অভিনেত্রী বিভিন্ন আবেগে ভরা মুখাবয়ব দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল বছরের ডিসেম্বরেই সালাহউদ্দিন লাভলু জানিয়েছিলেন ঘরকুটুম কিংবা সাকিন সারিসুরির মতো কালজয়ী ধারাবাহিক নাটকের কলাকুশলীদের নিয়ে বহু বছর পর আবারও একটি মেগা ধারাবাহিক নির্মাণের প্রস্তুতি শুরু করেছেন। এমনকি সেই নাটকটিও চ্যানেল আইয়ের জন্যই নির্মাণের কথা জানিয়েছিলেন তিনি।

সেই থেকেই ‘সাকিন সারিসুরি’ কিংবা ‘ঘরকুটুম’ এর বিপুল দর্শক আবারও টিভি পর্দায় সেইসব প্রিয়মুখদের একসঙ্গে দেখার অপেক্ষায়। কিন্তু মেগা ধারাবাহিকের আগেই ‘সাকিন সারিসুরি’র নাট্যকার, নির্মাতা ও অভিনয় কলাকুশলীদের একাংশকে ‘বায়ুচড়া’ নামের একক নাটকে দেখেছেন দর্শক। যে নাটকটি ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আবারও তাদের একসঙ্গে দেখা যাবে আরো একটি একক নাটকে। নাটকের নাম ‘পরগাছা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন নির্মাতা।

বৃন্দাবন দাস ও সালাহউদ্দিন লাভলু জুটির এই বিশেষ নাটকটি ইতিমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে। লাভলু বলেন, সম্প্রতি আমরা নাটকটির শুটিং শেষ করেছি, পূবাইলের বিভিন্ন লোকেশনে হয়েছে শুটিং।

নাটকে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, বৃন্দাবন দাস ও মৌসুমী হামিদ প্রমুখ। নাটকটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু।

বিষয়:অভিনয়ঈদুল আযহাখুশীচঞ্চল চৌধুরীচ্যানেল আইনাটক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…