বাংলাদেশ

শিগগিরই করতোয়া নদীর ওপর সেতু হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতিতে করতোয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য আলোচনা ও পরিকল্পনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আউলিয়া ঘাটের কাছে করতোয়া নদীর ওপর সেতুটি শিগগিরই নির্মাণ করা হবে।

তিনি বলেন, নৌকাডুবির ঘটনা খুবই দুঃখজনক। এটা কেউ আশা করে না। বোদা ও দেবীগঞ্জ উপজেলা আমার সংসদীয় এলাকা হওয়ায় নৌকাডুবির ঘটনায় আমি খুবই দুঃখিত। যত দ্রুত সম্ভব করতোয়া নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।’

গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার বোদা উপজেলার আউলিয়ার গাটের কাছে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত ৬৯ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নগদ টাকা ও শুকনো খাবার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা এবং চাল, মসুর ডাল, ভোজ্যতেল, লবণসহ শুকনো খাবার দেয়া হয়েছে।

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা মো. আনামুর রহমান প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসনের আয়োজনে বোদা উপজেলার মারিয়া বাবনহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিষয়:করতোয়া নদীনৌকাডুবিরেলমন্ত্রীসেতু নির্মাণ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…