মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়: রিজভী

ছবি: সংগৃহীত
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মাজার ভেঙে লাশ পুড়িয়ে দেওয়া রাসূলের শিক্ষা নয়। নানা ফতোয়া দিয়ে ধর্মের নামে বিভাজন করা হচ্ছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশে নৈরাজ্য চলছে। বিএনপির আমলে যেমন শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করেছিল, আবারও সেরকম কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, অন্তবর্তীকালীন সরকারকে তা খুঁজে বের করতে হবে।
তিনি আরও বলেন, পাকিস্তান আমলেও মাজার আক্রমণ করা বা লাশ পুড়িয়ে দেয়ার ঘটনা শোনা যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







