ব্রাজিলে ভূমিধ্বসে নিহত ৪০, সাও পাওলোতে জরুরি অবস্থা

বৃদ্ধি ভেঙে পড়া সড়ক ও যানবাহন, উদ্ধারকারীরা কাজ করছে, জলাবদ্ধতা ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রাজিলের সাও পাওলো রাজ্যের উপকূলীয় শহরগুলিতে ভূমিধ্বসের কারণে এখন পর্যন্ত ৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে এবং কমপক্ষে ৪০ জন নিখোঁজ রয়েছে।
ভারী বৃষ্টির কারণে উপকূলবর্তী শহরগুলিতে বন্যা ও ভূমিধ্বসের সৃষ্টি হয়েছে, যার মধ্যে রয়েছে বারো-ডি-সেহি, জুকেহি, সাউ-সবাস্তিয়।
কাদায় চাপা পড়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধারকারী দলের সাথে পরিবার ও বন্ধুরা উদ্ধার অভিযানে যোগ দিচ্ছেন।
সাও পাওলো রাজ্য সরকার বলেছে যে এই অঞ্চলে বৃষ্টি একদিনে ৬০০ মিমি ছাড়িয়ে গেছে, যা ব্রাজিলে এত অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যা উদ্ধারকারী দলকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে এবং মৃত্যুর সম্ভাবনাকে আরও বাড়াবে।
সম্প্রতি সাও পাওলো রাজ্য ছয়টি শহরের জন্য ১৮০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা এটিকে অভাবনীয় বলে চরম বিপর্যয়কর আবহাওয়ার ঘটনা হিসাবে বর্ণনা করেছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ঘটনার ভয়াবহতা পরিদর্শনের জন্য সাও পাওলো রাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।







