বাংলাদেশ

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম মারা গেছেন

চ্যানেল আই অনলাইন এর জন্য বিশিষ্ট ব্যক্তির ছবি, বাংলার সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একজন বিশিষ্ট ব্যক্তির ছবি, যা বাংলার সংবাদ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক খবর, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও জীবনধারার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দি ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সাবেক চীফ রিপোর্টার এবং দ্য নিউজ টুডে এর সাবেক সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসায় মারা যান তিনি।

বদিউল আলমের মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতারা তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ সন্ধ্যা সাড়ে ৭টায় ডিআরইউ চত্বরে বদিউল আলমের জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবে কোষাধক্ষসহ কয়েকবার নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। বদিউল আলম ইআরএফ-এর সাধারণ সম্পাদক এবং ঢাকা রিপোর্টারস ইউনিটির সদস্য ছিলেন।

বিষয়:ইন্তেকাল করেছেনবদিউল আলমবীর মুক্তিযোদ্ধা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…