জনপদ

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হেলিকপ্টার থেকে রোগী ও স্বজনদের আনুষ্ঠানিকভাবে ঢাকায় নেওয়া হচ্ছে, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী জাহেদুল ইসলাম সিমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (৯ অগাস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় তাকে ঢাকায় নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে সিমন মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রামেক হাসপাতালে তার জন্য আইসিইউ শয্যার ব্যবস্থা করা হয়।

তবে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রয়োজন দেখা দেয়। চিকিৎসকেরা জানান, সড়কপথে দীর্ঘ যাত্রা তার জন্য ঝুঁকিপূর্ণ। পরে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আইবিএর পরিচালক অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, সিমনের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা এয়ার অ্যাম্বুলেন্স ছাড়া তাকে স্থানান্তরে সম্মতি দেননি। পরে পরিবার ও ইনস্টিটিউট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

তিনি জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে সিমনের জন্য আইসিইউ শয্যার ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহযোগিতা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই প্রশাসন সিমনের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঝুঁকি এড়াতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়:এয়ার অ্যাম্বুলেন্সেঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালরাবি শিক্ষার্থী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…