ক্রিকেট

পাওয়ার-প্লেতে কুমিল্লার তিন ব্যাটারকে ফেরাল বরিশাল

বিপিএল ফাইনাল

কুমিল্লার ব্যাটাররা বরিশালের বোলারদের প্রতিরোধ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার ক্রিকেটাররা পাওয়ার প্লেতে বরিশালের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পঞ্চম শিরোপার লক্ষ্যে নামা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা ভালো হয়নি। পাওয়ার-প্লেতে তিন টপঅর্ডারকে হারিয়েছে তারা। বল হাতে ভালোই দাপট দেখাচ্ছে প্রথমবার শিরোপার লক্ষ্যে নামা ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে কুমিল্লাকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ৪৯ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জনসন চার্লস ৬ বলে ৬ রানে এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৩ বলে ১ রানে ক্রিজে আছেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্মরেণে ফাইনাল মহারণের আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে স্টেডিয়াম জুড়ে।

শোক পালন শেষে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি চারবারের চ্যাম্পিয়নদের। ইনিংসের পঞ্চম বলেই সুনিল নারিনের উইকেট হারায় দলটি। পরে দ্রুত গতিতেই রান তুলতে থাকেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। চতুর্থ ওভারে দ্বিতীয় হৃদয়কে ফেরান জেমস ফুলার। তিন চারে ১০ বলে ১৫ রান করেন হৃদয়।

৬ষ্ঠ ওভারের দ্বিতীয় ওভারে তৃতীয় উইকেট হারায় কুমিল্লা। অধিনায়ক লিটন দাস ফিরে যান ১২ বলে ১৬ রান করে।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্সফরচুন বরিশালফাইনালবিপিএল-২০২৪লিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…