শিল্প সাহিত্য

বঙ্গবন্ধুর জন্মদিন, তিন দিনব্যাপী বইমেলা ও লেখক সম্মাননা

সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার প্রকাশনার উদ্যোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট, বাংলাদেশের জাতির পিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তৈরি পোর্ট্রেট, যা বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ১৭ মার্চ। বিশেষ দিনটি সামনে রেখে বইমেলা ও লেখক সম্মাননাসহ নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার প্রকাশনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন পালনে সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার প্রকাশনা ৩ দিনব্যাপী বইমেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা পাঠ, সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার প্রদান, ৩৫ জন বিশিষ্ট লেখককে সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।

প্রেসক্লাব মিলনায়তনে হবে এই আয়োজন। এতে বাংলাদেশ ও কলকাতার লেখক সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।

১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে আয়োজন। শুরুর দিনে বইমেলা উদ্বোধন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সকাল ১১টা থেকে শুরু, এদিন দুপুরে নির্বাচিত কবিদের কবিতা পাঠ দুপুর ২টায়। ১৮ মার্চ দুপুর ২টায় সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার প্রদান। সাংবাদিক ও লেখকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ১৯ মার্চ।

বিষয়:আবিষ্কারবঙ্গবন্ধুবঙ্গবন্ধু শেখ মুজিবলেখকসমরেশ মজুমদার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…