জনপদ

শেরপুরে দোজা পীরের দরবার থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

দর্শনার্থীদের জন্য বর্ণাঢ্য গেট ও প্রবেশদ্বার, বর্ণাঢ্য সাজসজ্জা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণাঢ্য গেট ও প্রবেশদ্বার, বর্ণাঢ্য সাজসজ্জা সহ, যা দেওয়ানবাগ শরীফে ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুর জেলা সদরের লছমনপুর এলাকায় দোজা পীরের পরিত্যক্ত মুর্শিদপুর দরবার শরীফের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীরর লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার ৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে সদর থানা পুলিশ নারীর মরদেহটি উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, এখনও পর্যন্ত মহিলার পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

গত বছরের পরিবর্তিত পরিস্থিতিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজের পর থেকে প্রায় এক বছর ধরে মুর্শিদপুর দরবার শরীফটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

বিষয়:দোজা পীরের দরবারনারীর লাশ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…