জনপদ

নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছোট ছেলে কোরআন পড়ছে, নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের একদিন পর মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, শিশু কোরআন পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশালের বানারীপাড়া এলাকায় নিখোঁজের একদিন পর উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হাফেজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে একটি খালে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে  ইয়াসিন নিখোঁজ ছিল। ইয়াসিন কোরআন শরীফের ২৪ পাড়া হাফেজ সম্পন্ন করেছে।

বানারীপাড়া থানার ওসি মোমিন উদ্দিন জানান, ইয়াসিনের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:বরিশালমরদেহ উদ্ধারমাদ্রাসা শিক্ষার্থী
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…