কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ পাসপোর্ট অফিসের আধুনিক ভবন, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় বাংলাদেশ পাসপোর্ট অফিসের আধুনিক ও সুসজ্জিত ভবন, যেখানে নাগরিকরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বুকে ছুরি গাঁথা অবস্থায় জাকির হোসেন (৩০) নামে এক প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাকির হোসেন ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর টর্চলাইটের আলোয় মাছ ধরতে মাগুরা ভিটা বিলে যান জাকির। কয়েক ঘণ্টা পর বাড়ির পেছনে তার বোন-জামাই হান্নান মিয়া তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় জাকিরের বুকে একটি ছুরি গাঁথা ছিল।

হান্নান মিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

স্থানীয়রা জানান, জাকিরের নিকটাত্মীয়দের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হান্নান মিয়া বলেন, ‘জাকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিই। কারা বা কী কারণে তাকে হত্যা করেছে, তা আমরা জানি না।’

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

বিষয়:কিশোরগঞ্জপ্রবাসফেরত যুবকমরদেহ উদ্ধার
প্রতিবেদক

এস কে রাসেল

প্রতিনিধি, কিশোরগঞ্জ

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…