অপরাধ

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে বুয়েট শিক্ষার্থী

ছাদ থেকে পড়ে কাউন্সিলরের স্ত্রীর রহস্যজনক মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তির হাত মেঝেতে পড়ে আছে, পেছনে অন্ধকার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের এক ছাত্রীনিবাস থেকে আনিকা মেহেরুন্নেসা সাহি (২৪) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েটের এক শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে এলিফ্যান্ট রোডের মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ মিস্ত্রি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, অনিকা ঢাবির ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের নতুন হাট গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে।

এসআই বিরাজ মিস্ত্রি বলেন, মকসুদ টাওয়ারের ৮ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিরাজ মিস্ত্রি বলেন, ‘ছাত্রীমেসের অন্যান্য রুমমেটরা বিষয়টি আমাদের অবগত করে। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, প্রেমঘটিত কলহের জেরে ওই শিক্ষার্থী এমন ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। বুয়েটের এক শিক্ষার্থীকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থানা-পুলিশের হেফাজতের নেওয়া হয়েছে।’

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে জানিয়ে বিরাজ মিস্ত্রি বলেন, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয়:ঢাবি শিক্ষার্থীমরদেহ উদ্ধার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…