বাংলাদেশ

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: সংগৃহীত

বাহরাইনে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে আনা হয়েছে। বুধবার ১৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মরদেহ গ্রহণ করেন। পরে তিনি মরদেহটি নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরের সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গিরিশ চন্দ্র সূত্রধরের দাফন কার্যক্রমে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ওয়ারিশ সনদ দাখিলের পর তার পরিবারকে আরও ৩ লাখ টাকা দেওয়া হবে।

তিনি বিদেশগামী কর্মীদের প্রতি আহ্বান জানান, যেন তারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যান। এতে তারা সরকারি তালিকাভুক্ত থাকবেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পাওয়া সহজ হবে।

বাণিজ্যমন্ত্রী প্রবাসে থাকা সব বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহতের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, সিলেট জেলার সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্র সূত্রধর সম্প্রতি বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।

বিষয়:বাহরাইনমরদেহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…