গোপালগঞ্জ

কবর থেকে তোলা হয়েছে গোপালগ‌ঞ্জে নিহত ২ জনের মরদেহ

গোঙালগঞ্জে নিহত ২ জনের মরদেহ কবর থেকে তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গোঙালগঞ্জে নিহত ২ জনের মরদেহ কবর থেকে তোলা হচ্ছে, মৃতদেহের পাশে একজনের হাত দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের পৌরপার্কে আ‌য়ো‌জিত এনসিপির সমাবেশে গুলিবিদ্ধ ২ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দারের উপস্থিতিতে মার্কাস মসজিদ কবরস্থান থেকে তাদের মরদেহ তোলা হয়।

ময়নাতদন্তের জন্য কবর থে‌কে যাদের মরদেহ তোলা হ‌য়ে‌ছে, তারা হলেন, সোহেল সিকদার ও ইমন তালুকদার।

ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, রমজান কাজী নামে আরও একজনের মরদেহ উত্তোলন করা হবে।

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র ক‌রে সেনা ও পু‌লি‌শের সা‌থে সংঘর্ষে গু‌লিবিদ্ধ হ‌য়ে নিহত হয় ৫ জ‌ন, তাদের মধ্যে ২ জনের মর‌দেহ কবর থেকে তোলা হলো।

বিষয়:এনসিপির সমাবেশগোপালগঞ্জমরদেহ উত্তোলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…