স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের প্রতি বিএনপির শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও অতিথিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রোববার (২৬ মার্চ) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







