রাজনীতি

পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশি অভিযান ও নেতাকর্মীদের উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। নেতাকর্মীরাও পাল্টা ইট-পাটকেল ছুড়েছে পুলিশকে লক্ষ্য করে।

আজ বুধবার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশ সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত ছিল।

এদিকে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন বলে জানা গেছে।

বিষয়:পল্টনবিএনপি-পুলিশ সংঘর্ষ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…