অপরাধ

বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

জনগণের ভিড় ও চলাচল, চ্যানেল আই অনলাইন সংবাদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের ভিড় ও চলাচল, চ্যানেল আই অনলাইন সংবাদ ছবি, বাংলাদেশে বিভিন্ন স্থানে জনসমাগম ও চলাচল দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন নিহত হয়েছেন।

তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন।

রোববার (২৫ মে) দিবাগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

জানা যায়, রোববার (২৫ মে) রাত সোয়া ১২টার দিকে গুদারাঘাটের ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। এসময় হঠাৎ মুখে মাস্ক পরা দুজন দুর্বৃত্ত সেখানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে কামরুল আহসান ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে সাধনকে গুরুতর আহত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চিকিৎসকের বরাতে পুলিশ জানিয়েছে সাধনের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাত রয়েছে।

খবর পেয়ে গুলশান ও বাড্ডা থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এ হত্যাকাণ্ডের মোটিভ জানাতে পারেনি পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

বিষয়:দুর্বৃত্তদের গুলিবাড্ডাবিএনপি নেতা নিহত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…