চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজার কমিটির নির্বাচন চাওয়ায় জামায়াত নেতার ওপর বিএনপি নেতার হামলা

এস কে রাসেলএস কে রাসেল
3:16 অপরাহ্ন 03, নভেম্বর 2024
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
Advertisements

কিশোরগঞ্জের বাজিতপুরে বাজার কমিটির নির্বাচন চাওয়ায় জামায়াতে ইসলামীর এক নেতার উপর হামলার অভিযোগ ওঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পিরিজপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহত জামায়াতে ইসলামীর নেতা ডা. হাবিবুর রহমান উপজেলার পিরিজপুর ইউনিয়ন জামায়াতে আমির।

অভিযুক্ত হামলাকারী মাহমুদ আলম লিটু উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও তার ছোট ভাই বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার কমিটিও বিলুপ্ত হয়ে যায়। এতে পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু ও তার ছোট ভাই বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন তারা মিলে নিজেদের পছন্দ লোকজন দিয়ে কমিটি গঠন করে। এই কমিটি বাতিল চেয়ে ও বাজার বণিক সমিতি সদস্যদের মাধ্যমে কমিটি গঠন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. হাবিবুর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল শনিবার (১ নভেম্বরর) রাত ৯টার দিকে পিরিজপুর বাজারে ডা. হাবিবুর রহমানের ফার্মেসিতে গিয়ে লোকজন নিয়ে তার ওপর হামলা চালায়। পরে ডা. হাবিবুর রহমানকে ফার্মেসিতে ভিতরে রেখে তালা মেরে আটকিয়ে রাখে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

পিরিজপুর বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির সাবেক আহ্বায়ক মজিবুর রহমান জানান, মূলত সদস্যদের ভোটে নির্বাচন চাওয়ায় জামায়াত নেতা ডা. হাবিবুর রহমানের ওপর হামলা করা হয়েছে।

পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু নিজেদের লোকজন দিয়ে কমিটি গঠন করে ফেলেছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী জানান, পিরিজপুর ইউনিয়ন জামাতের আমির ডা. হাবিবের ফার্মেসিতে গিয়ে তার ওপর হামলা চালায় পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু ও তার লোকজন। পরে ডা. হাবিবকে ফার্মেসিতে ভিতরে রেখে তালা মেরে আটকিয়ে রাখে। এ ঘটনা খবর পেয়ে আমি ইউএনও, ওসি ও সেনাবাহিনী ক্যাম্পে ফোন করলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে ফার্মেসি থেকে উদ্ধার করে। এ ঘটনাটি আমি উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালকে জানিয়েছি।

পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটু হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমি ও আমার ভাই কবির হোসেন এবং লোকজন নিয়ে ফেসবুকে বিএনপিকে ফ্যাসিস্ট লিখেছে কিনা তার জবাব চাওয়ার জন্য গেছি। এর বেশি কিছু করিনি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বাজিতপুর বাজার কমিটির নির্বাচনবিএনপি-জামায়াতহামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন নির্বাচনের আগে অনলাইনজুড়ে গুজবের বন্যা

পরবর্তী

ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপের আশঙ্কা

পরবর্তী

ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রকোপের আশঙ্কা

গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেবে তুরস্ক

সর্বশেষ

১ হাজার ৮০০ ওমরা ট্রাভেল এজেন্সির সাথে চুক্তি স্থগিত করল সৌদি আরব

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: বিএনপি মনোনীত রাজশাহী-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

“রাজশাহীতে কোনো সন্ত্রাস কিংবা চাঁদাবাজ থাকতে দেয়া হবে না”

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version