বাংলাদেশ

সংবিধান সংস্কারে ৭১ ও ২৪’কে এক কাতারে আনতে একমত নয় বিএনপি

সংবিধান সংস্কারে বিএনপির মতবিরোধের প্রতিবাদে নেতারা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবিধান সংস্কারে ৭১ ও ২৪’কে এক কাতারে আনতে একমত নয় বিএনপি, নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না।

রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সংবিধানের প্রস্তাবনা স্পেসিফিকেশনসে উল্লেখ করা হয়নি। এটি উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাবনা। সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। অনেকটা পুনরলিখনের মতো। সেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ২৪ সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে। সেটার আলোকে আলোচনা করে করা যাবে। বিএনপি পঞ্চদশ সংশোধনের পূর্বের অবস্থায় যে প্রস্তাবনা ছিল, সেটির পক্ষে।

সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। এ বিষয়ে বিএনপি একমত নয়।

তিনি বলেন, দুদক নিয়ে ২০টি প্রস্তাবের একটিতে ভিন্নমত রয়েছে। প্রশাসন সংস্কারের ২৬টির মধ্যে অর্ধেক প্রস্তাবে আমাদের সমর্থন রয়েছে। অন্যগুলোও আলোচনার মধ্যে আমরা সমঝোতায় যাবো। বিচারবিভাগের সাথে প্রায় সকল প্রস্তাবে আমরা একমত, তবে আমাদের কিছু প্রস্তাবনা আছে।

তিনি আরও বলেন, নির্বাচন সংস্কারে ২৭টি প্রস্তাবে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট, নির্বাচন কমিশনের ক্ষমতাকে ক্ষর্ব করার জন্য কিছু প্রস্তাবনা দিয়েছে। এনআইডি ও সীমানা নির্ধারন নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত আমাদের প্রস্তাবনা তাই। সংসদীয় কমিটির কাছে না করে সুপ্রিম জুডিশিয়াল কমিটির কাছে জবাবদিহিতা করা উচিত নির্বাচন কমিশনের। সংবিধানের পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব আছে রিপাবলিকের কোন দরকার নেই বলেই মনে হয়।

বিষয়:বিএনপিসংবিধান সংস্কার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…