চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে বিএনপি প্রার্থী মিন্টুর গাড়ি বহরে হামলা, আহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ন ২৭, নভেম্বর ২০২৫
- সেমি লিড, জনপদ, ফেনী, রাজনীতি
A A
আবদুল আউয়াল মিন্টুর প্রচারণার গাড়ি বহরে হামলা ও গাড়িবহরে বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধ। ছবি: প্রতিনিধি

আবদুল আউয়াল মিন্টুর প্রচারণার গাড়ি বহরে হামলা ও গাড়িবহরে বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধ। ছবি: প্রতিনিধি

ফেনীর দাগনভুঞাতে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রচারণায় গাড়ি বহরে হামলা ও বালুবোঝাই ট্রাক দাঁড় করিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এ সময় সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়াসহ দুই গ্রুপের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ধানের শীষের দলীয় মনোনয়ন পাওয়ায় প্রথম নির্বাচনী প্রচারণায় ফেনী আসেন। সন্ধ্যায় দাগনভূঞা বাজারে আসার একটু আগে বালুর ট্রাক দিয়ে পথ বন্ধ করে দেয় দাগনভূঞা বিএনপি ও ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামশেদ আলম ফটিকের অনুসারীরা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিএনপির তিন বহিষ্কৃত নেতা শফিকুর রহমান রতন, আবুল হাশেম বাহাদুর ও জামশেদুর রহমান ফটিকের কারামুক্তি উপলক্ষে জিরো পয়েন্টে এক সংবর্ধনার আয়োজন করে। এ সময় তারা বালুর ট্রাক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। একই সড়ক দিয়ে আবদুল আউয়াল মিন্টুর ধানের শীষের পক্ষে প্রচারণার গাড়ি যাওয়ার চেষ্টা করলে নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম ভূঁইয়াসহ পাঁচজন ও ফটিক গ্রুপের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছে। এ সময় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও সেনাবাহিনী এসে যান চলাচল স্বাভাবিক করে।

দাগনভুঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ফেনী সফরে যে সমস্ত জেলার নেতা উপস্থিত হয়নি, তারাই বিএনপির একটি বহিষ্কৃত গ্রুপকে ইন্দন দিয়ে ধানের শীষের প্রচারণায় বাঁধার চেষ্টা করেছে।

এ ব্যাপারে আব্দুল আউয়াল মিন্টু বলেন, চলাচলের রাস্তার উপর একটি অনুষ্ঠান করে জনগণের চলাচলকে যারা বাধা সৃষ্টি করছে, তারা জনগণের বন্ধু হতে পারে না। পদ পদবীর আশায় যদি এ আন্দোলন করে থাকে, তাহলে তারা এভাবে পদ-পদবি পাবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তদন্ত-পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reneta

জামশেদুর রহমান ফটিক বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে মিন্টু সাহেবের গাড়িবহর থেকে মামুন নামে একজন কর্মী লাঠি নিয়ে এসে নেতাকর্মীদের হামলা করে। এতে আমাদের পাঁচ কর্মী আহত হয়। দাগনভুঞা উপজেলায় বিএনপির পকেট কমিটি করায় নেতাকর্মীদের ভিতরে দ্বিধা বিভক্তি সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, আমরা এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। জিরো পয়েন্ট এলাকায় কিছু ট্রাক দাঁড়িয়ে রাখা হয়েছে এমন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো সরিয়ে নিই এবং যান চলাচল স্বাভাবিক করি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, প্রচারণার সময় বিকেল ৩টায় তিনি সিলোনিয়া বাজারে পথসভায় বক্তব্য রাখেন। এরপর বেকেরবাজার ও দাগনভুঁইয়ায় পৃথক পথসভায় বক্তব্য দিয়েছেন ।

Jui  Banner Campaign
ট্যাগ: ১০ জন আহতগাড়ি বহরে হামলাফেনীফেনী দাগনভূঞাবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT