নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র সিনিয়র যুগ্ন মুখ্য সমন্ময়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের উপস্থিততে এনসিপি কর্মী ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
এসসিপির নেতকর্মীরা জানান, তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
অন্যদিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে এনসিপি কর্মীদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা যায়, সাংসদ হান্নান মাসউদ হাতিয়ার প্রকল্প বাজারে নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। এ সময় এনসিপি ও বিএনপি কর্মীরা ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, আমি ঘটনাস্থলে আছি। সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।








