ভিডিও নিউজ

ইসির সংলাপে যাচ্ছে না বিএনপি ও সমমনা দল

ইসির সংলাপে বিএনপি ও সমমনা দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, বিভিন্ন মিডিয়া কর্মী ও সাংবাদিক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনার জন্য বিএনপিসহ ৪৪টি নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শনিবার সকাল ও বিকালে দুই ভাগে এই সভা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বর্তমান ইসির প্রতি অনাস্থা জানিয়ে সেখানে অংশ না নেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ সমমনা দলগুলো। আলোচনাকে সরকারের নির্দেশে তামাশা বলে মন্তব্য করেছে বিএনপি।

বিষয়:ইসিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
প্রতিবেদক

আকতার হোসেন

স্টাফ রিপোর্টার (চ্যানেল আই)

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…