বাংলাদেশ

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে ২৯টি ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ বিএনপির

ছবি: সংগৃহীত

গত এক সপ্তাহে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে কেন্দ্র করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে এসব ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের প্রমাণ পাওয়া গেছে। তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান নতুন করে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। একই ভাষা ও একই ধরনের স্লোগান ব্যবহার করে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, গণমানুষের কাছে বিএনপি’র ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণেই সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পথ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ ও অপতথ্য ছড়ানোর নোংরা কৌশল বেছে নিয়েছে ওই রাজনৈতিক দল।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, নির্বাচনি সফরের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল বরিশাল ও ফরিদপুর সফর করবেন।

বিষয়:উপদেষ্টাজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬তারেক রহমানবিএনপি চেয়ারপারসনমাহদী আমিনসংবাদ সম্মেলন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…