জনপদ

নাটোরের এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

নাটোরের এসএসসি পরীক্ষার্থীর মৃতদেহের পাশে শোকপ্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে এসএসসি পরীক্ষার্থীর রক্তাক্ত মৃতদেহের পাশে পরিবারের সদস্যরা শোক প্রকাশ করছেন, ঘটনাস্থলে উপস্থিত জনতা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা কালার বিল থেকে জাহিদুল ইসলাম জাহিদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় এই লাশ উদ্ধার করে পুলিশ।

জাহিদ বাগাতিপাড়া উপজেলার কাকফো এলাকার রাশেদুল ইসলাম রাশুর ছেলে এবং একই এলাকার সাধুপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী দেওয়ার কথা ছিল তার।

স্বজনরা জানান, নানার বাড়ি একই উপজেলার দয়ারামপুরের কাঠালবাড়ি গ্রামের ডালিপট্টিতে থাকতো জাহিদ। পরিচিত একজনকে রক্ত দেওয়ার কথা বলে শনিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। রবিবার সকাল ৮টার দিকে জাহিদুলের লাশ দেখে স্বজনদের খবর দেন পথচারীরা। এরপর তারা এসে লাশ শনাক্ত করেন।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, জাহিদের নাক-মুখ রক্তাক্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত বলা যাবে।

 

বিষয়:এসএসসি পরীক্ষার্থীনাটোর
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…