জনপদ

নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্থানীয়রা দেখছেন, ঘটনাস্থলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

নাটোরের নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ২০ ডিসেম্বর) সকালে উপজেলার হালতি এবং খোলাবাড়িয়া গ্রামের মাঝখানে পাকা রাস্তার পাশে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নলডাঙ্গা থানার ২ নম্বর মাধনগর ইউনিয়নের হালতি ও খোলাবাড়িয়া বিলের মাঝামাঝি স্থানে ঢালাই রাস্তার পূর্ব পাশে ৩০-৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের সুরতহাল রিপোর্টে দেখা যায়, ভিকটিমের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন আছে।

রাজশাহী থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এসে মরদেহের পরিচয় সনাক্তের কাজ করছেন। মরদেহের পরিচয় সনাক্তের পর তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং এর কারণ উদঘাটন করা সম্ভব হবে।

বিষয়:এক ব্যক্তিরনাটোরমরদেহ উদ্ধার
প্রতিবেদক

রেজাউল করিম রেজা

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…