বাংলাদেশ

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি

রক্তদান কর্মসূচিতে আহত ব্যক্তির রক্তের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য চ্যানেল আই প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য চ্যানেল আই প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) চ্যানেল আই এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি চলছে।

বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চ্যানেল আই পরিবারের বাইরেও যে কেউ রক্তদান করতে পারবেন।

উল্লেখ্য যে, সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল এবং বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার। একইসাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তারা।

বিষয়:কোয়ান্টাম ফাউন্ডেশনচ্যানেল আইবিমান দুর্ঘটনারক্তদান কর্মসূচি
প্রতিবেদক

common

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…