অন্যান্য

দর্শকের দোরগোড়ায় রায়হান রাফীর প্রথম সিরিজ

ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে বিনোদনে ভরপুর ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন সিরিজের দৃশ্য, বিভিন্ন চরিত্রের অভিনয়. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি টেলিভিশন সিরিজের দৃশ্য যেখানে বিভিন্ন চরিত্র বিভিন্ন পরিস্থিতিতে দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়বস্তুর প্রতিফলন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বছরের দ্বিতীয় দিন ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেল রায়হান রাফী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’। কদিন আগে সিরিজটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এটি দেখে দর্শকরা জানায়, ভরপুর বিনোদনে নির্মিত হয়েছে সিরিজটি। 

এর গল্পে দেখা যাবে, হাজার কোটি টাকা নিয়ে শহর জুড়ে চলে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।

নাটকীয় দৃশ্যে একজন নারী চরিত্রের গভীর ভাবনা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ শেষ পর্যন্ত কার কাছে বিশাল অঙ্কের টাকা থেকে যাবে সে রহস্য নিয়েই ওয়েব সিরিজ ‘ব্ল্যাকমানি’। পরাণ, সুড়ঙ্গ, তুফানের মতো ব্লকবাস্টার সিনেমার পরিচালক রায়হান রাফী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ব্ল্যাকমানি।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, রুবেল, পাভেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, মুকিত জাকারিয়া।

নির্মাতা রায়হান রাফী বলেন, আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। সিরিজে সেই গল্পটাই দেখানো হবে।

বিনোদনধর্মী ছবি, নারী অভিনেত্রী সেজে বসে, পটভূমিতে আর্ট ও ব্রিক দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ পূজা বলেন, গল্পটি এমনভাবে সাজানো যেটি দেখলে দর্শকরা ভরপুর বিনোদন পাবেন। যারা সিরিজটি দেখবে তারা প্রোপার বিনোদন পাবে।

ওটিটি প্লাটফর্ম বঙ্গ কর্তৃপক্ষ জানায়, নতুন ইউজাররা ৩০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে পাবেন ‘ব্ল্যাকমানি’। তবে যারা বঙ্গের নিয়মিত ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন করা লাগবে না।

বিষয়:ইন্তেখাব দিনারতুফানপরাণপাভেলপূজা চেরীব্ল্যাকমানি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…