চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় নেমে পুলিশের হাতে আটক অভিনেতা রুদ্রনীল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ১৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A

কলকাতায় আরজি কর ধর্ষণ কাণ্ডে সরব ছাত্র জনতা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার শহরের শ্যামবাজার মোড়ে মানববন্ধনের ডাক দিয়েছিলো বিজেপি। নেতৃত্বে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন রাস্তায় নেমে পুলিশের হাতে আটক হন এই অভিনেতা ও নেতা।

অভিযোগ ২ ঘণ্টার প্রতিকী অবস্থানে বসার আগেই সভাস্থল পণ্ডু করে দেয় পুলিশ। সেখানে রুদ্রনীল ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন তারা। তার জেরেই দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি হয়। এরপর আটক করা হয় রুদ্রনীল ঘোষকে।

এদিক পুলিশের প্রিজন ভ্যানে উঠেও ঘটনার প্রতিবাদে সরব হন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের আন্দোলনকে আরজি করে দুষ্কৃতী ঢুকিয়ে বন্ধ করার চেষ্টা করে ছিল। মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। বলছেন এই বোনটার দাম নাকি ১০ লক্ষ টাকা। আজ ভারতীয় জনতা পার্টির তরফে প্রতিবাদ করা হয়। আর আমরা কালচারাল সেলের তরফে প্রতিবাদে নেমেছিলাম। রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হল।”

এসময় অভিনেতাকে ভিডিওতে বলতে শোনা যায়,“এই যে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সবাইকে বলব, রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দলমত নির্বিশেষে, ঝাণ্ডা ছাড়া, ঝাণ্ডা নিয়ে রাস্তায় নামুন। এরা খুন করে দেবে সবাইকে।’

রুদ্রনীল আরও বলেন, ‘যখন একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হল, তখন এত পুলিশ রাস্তায় ছিল না। যত পুলিশ মানুষের মুখ বন্ধ করতে রাস্তায় নেমেছে। এত লালবাজারে নিয়ে যাচ্ছে। লালবাজারে কত জায়গা আছে? সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে, কতজনকে জেলে পুড়বেন অপদার্থ মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী? এরা প্রমাণ মুছে ফেলার চেষ্টা করেছেন। যাতে সিবিআই-এর খুঁজে পেতে কষ্ট হয়। এরা সকলের মুখ বন্ধ করতে চায়, শুধু আমাদের নয়। তাই আওয়াজ তুলুন, মায়েরা বোনেরা…।”

এসময় প্রতিবাদ জানিয়ে রুদ্রনীল আরো বলেন,“১৪ আগস্ট রাত ১২ বাজার পর বহু মা-বোনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে প্রতিবাদ করা ঘুচিয়ে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা আপনার পৈত্রিক সম্পত্তি নয়। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।”

Reneta

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতার পাশাপাশি মমতার বিরুদ্ধে হাঁকডাক দিয়েই নেমেছে মোদির অনুসারীরা। অবস্থান বিক্ষোভ, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিও তুলেছেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাআরজি করবাংলাদেশবিজেপিভারতমোদিরুদ্রনীলহাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজয়ী মার্টিনেজকে নিয়ে সিনেমা বানাবে নেটফ্লিক্স

এপ্রিল ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সাখাওয়াত আলী খানের স্মরণসভা

এপ্রিল ১০, ২০২৬

৭ বছরেও কার্যকর হয়নি নুসরাত হত্যা মামলার রায়

এপ্রিল ১০, ২০২৬

কৃষকদল নেতার সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে নারীকে তালাক দিলেন স্বামী

এপ্রিল ১০, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগ: তিন প্রশ্নের উত্তর

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT