চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের জন্য আরও ৪ রুটে বিশেষ ভাড়া চালু করল বিমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 16, জুন 2025
- সেমি লিড, প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
Advertisements

বাংলাদেশি শ্রমিকদের বিদেশগমনে সহায়তা করতে এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতার রুটে শ্রমিকদের জন্য বিশেষ রেয়াতি ভাড়া চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সোমবার (১৬ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পতাকাবাহী এই সংস্থা ইতোমধ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বহির্গামী ফ্লাইটে ‘টি’ শ্রেণির রিজারভেশন বুকিং ডিজাইনের (আরবিডি) আওতায় এ সুবিধা দিয়ে আসছে।

বিশেষ রেয়াতি ভাড়ায় নতুন এ রুটগুলো যুক্ত হওয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বিমানের সহায়তা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে সংস্থাটি। দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা এসব শ্রমিকদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিদেশগামী বাংলাদেশি শ্রমিকরা একমুখী যাত্রায় এই সুবিধা পাবেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে যেসব প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের জন্য আকাশপথে সাশ্রয়ী ও নিরবিচ্ছিন্ন যাত্রা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপদ, সাশ্রয়ী ও সুবিধাজনক ভ্রমণের মাধ্যমে প্রবাসী শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী দিনগুলোতেও তাদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিমান।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে কর্মরত লাখ লাখ প্রবাসীর পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত।

ট্যাগ: ৪ রুটে বিশেষ ভাড়াবাংলাদেশ এয়ারলাইন্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থী নিহত

পরবর্তী

আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

পরবর্তী

আলোচনা অব্যাহত রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান

একমাসের মধ্যে হচ্ছে গুম বিষয়ক আইন: দেওয়া হতে পারে নিখোঁজ সনদ

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version