৫০তম সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম বিজয়
স্বীকৃত ঘরোয়া ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটার বিজয় ৫০তম সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করছেন, মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়। সেঞ্চুরিটির মাধ্যমে ক্রিকেটের স্বীকৃত ঘরোয়া তিন সংস্করণে ৫০তম শতকের দেখা পেলেন তারকা ওপেনার। ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছে বিজয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিজয়ের ৫০তম সেঞ্চুরি পাওয়া তিন সংস্করণ হল ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট-এ এবং টি-টুয়েন্টি। ‘ফার্স্ট ক্লাস ক্রিকেটে’ তার সেঞ্চুরির সংখ্যা ২৪টি, ‘লিস্ট এ’তে ২৩টি এবং ‘টি-টুয়েন্টি’তে ৩টি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন এনামুলের। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ সেঞ্চুরি আছে নাঈম ইসলামের। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিজয়ের আরও তিনটি সেঞ্চুরি রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







