বাংলাদেশ

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। ভোটগ্রহণ শুরুর প্রক্রিয়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন ইইউ প্রতিনিধিরা।

ভোট শুরুর প্রায় আধাঘণ্টা আগে পর্যবেক্ষক দলটি কেন্দ্রে পৌঁছে সামগ্রিক প্রস্তুতি দেখেন। এ সময় রিটার্নিং কর্মকর্তা তাদের উপস্থিতিতে ব্যালট বাক্স পরীক্ষা করে ভোটের উপযোগী করে তোলেন। পরে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ শুরু হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ইভার্স ইজাবস বলেন, নির্ধারিত সময়েই এখানে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমরা সকালে ভোটের সূচনা প্রত্যক্ষ করেছি।

তিনি আশা প্রকাশ করেন, শুধু রাজধানীতেই নয়, সারা দেশেই অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনের বাকি সময়জুড়ে নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলেও জানান তিনি।

সকালের দিকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা গেছে। ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়:ইইউইইউ পর্যবেক্ষক প্রধানইউরোপীয় ইউনিয়নজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…