চলচ্চিত্র নিয়ে এশিয়ার বৃহত্তম আয়োজন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছরই আয়োজন হয় এটি। ২৯ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশন ‘জিসক’ ও ‘নিউ কারেন্টস’ বিভাগের মনোনীত ছবির তালিকা ঘোষণা করা হয়েছে।
‘নিউ কারেন্টস’ সেকশনে এশিয়ার নতুন নির্মাতাদের প্রথম অথবা দ্বিতীয় ছবি দেখানো হয়। এবছর এই বিভাগে নির্বাচিত হয়েছে ১০টি ছবি। নির্বাচিত সিনেমাগুলো হলো- দ্য ল্যান্ড অব মর্নিং কাম (কোরিয়া), ওয়াটারড্রপ (কোরিয়া), অ্যাস দ্য রিভার গোজ বাই (চীন), মনটেজেস অব অ্যা মর্ডার্ন মাদারহুড (হংকং), দ্য হাইট অব দ্য কোকোনাট ট্রিজ (জাপান), কানেকো’স কমিসারি (জাপান), ফর রানা (ইরান), এমএ-ক্রাই অব সাইলেন্স (মিয়ানমার) এবং টেল অব দ্য ল্যান্ড (ইন্দোনেশিয়া)।
‘জিসক’-এ প্রসিদ্ধ এশিয়ান নির্মাতাদের ছবি দেখানো হয়। এবারের ‘জিসক’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ৮টি সিনেমা। তার মাঝে আছে কোরিয়ান সিনেমা ‘আই অ্যাম ইন লাভ’ ও ‘সো ইট গোজ।’ এছাড়াও আছে ‘আইমিতাগাই (জাপান), ‘ট্রাভেলিং এলোন (জাপান), ‘মাদারল্যান্ড’ (ফিলিপাইন), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিজস্তান), ভিলেজ রকস্টার্স টু (ভারত), ‘ইয়েন অ্যান্ড আই-লি(তাইওয়ান)
২ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
সূত্র: হ্যাপস কোরিয়া









