আন্তর্জাতিক

নেতানিয়াহুকে বাইডেনের ফোন

বাইডেন ও নেতানিয়াহুর ফোনালাপের ছবি, আন্তর্জাতিক সম্পর্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে ফোনালাপের সময়ের ছবি, যা আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ ঘটনা নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপদ রাখার কোন পরিকল্পনা ছাড়াই সেখানে অভিযান শুরুর পরিকল্পনা করছে ইসরায়েল। তাই এবার ফোন করে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সংবাদ মাধ্যম এএফপি জানিয়েছে, গতকাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও টেলিফোন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ শহরে নতুন করে অভিযান শুরুর বিষয়ে সতর্ক করে দিয়েছেন।

হোয়াইট হাউসের একটি বিবৃতিতে বলা হয়, রাফাহ শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এবং সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশ্বাসযোগ্য এবং কার্যকরী পরিকল্পনা ছাড়া সেখানে কোন সামরিক অভিযান চালানো উচিত নয় বলে মার্কিন প্রেসিডেন্ট তার দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেছেন।

বিষয়:গাজানেতানিয়াহুফিলিস্তিনবাইডেনরাফাহ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…