আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

বাইডেন ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেন ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেন, যা আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েলের যেসব নেতা গাজায় সহিংস অভিযানের  নির্দেশ দিচ্ছেন তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র। 

সিএনএন জানিয়েছে, বাইডেন দেশটির সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টে লিখেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিন অঞ্চলের জনগণের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায় হল একটি দ্বি-রাষ্ট্র সমাধান খুঁজে বের করা। তিনি  পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা বন্ধেরও আহ্বান জানান।

তিনি লিখেছেন, আমি ইসরায়েলের নেতাদের বলবো যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা সহিংসতার নির্দেশ দিয়েছেন তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারী চরমপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা জারিসহ অন্যান্য পদক্ষেপ নিতে প্রস্তুত।

তিনি আরও লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং হামাস ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য লড়াই করছে। যা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

বিষয়:ইসরায়েলবাইডেনভিসাভিসা নিষেধাজ্ঞা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…