চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু

হারুন উর রশীদহারুন উর রশীদ
11:08 অপরাহ্ন 08, মে 2025
- সেমি লিড, বাংলাদেশ
A A
Advertisements

প্রস্তাবিত ভোলা-বরিশাল সড়কে কালাবদর ও তেঁতুলিয়া নদীর ওপর ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ১১ কিলোমিটার দীর্ঘ ভোলা-বরিশাল সেতু।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিয়ন্ত্রক পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভা শেষ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, এই সেতুটি নির্মাণ হলে এ অঞ্চলের অনেকগুলো সমস্যার সমাধান হবে।

সেতু পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, সেতুটির দৈর্ঘ্য হবে ১১ কিলোমিটার সেতুটি বহুমুখী সেতুতে রূপান্তরের জন্য আমরা প্রস্তাব নিয়েছি সেতুটির সম্ভাব্য ব্যয় ১৭ হাজার কোটি টাকা।

সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাদ জাহান। সভায় বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, প্রকৌশলী, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

বক্তারা সভায় বরিশাল-ভোলা সড়কে সেতু নির্মাণের সম্ভাবনা, প্রয়োজনীয়তা এবং তা বাস্তবায়নের সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করে বলেন, সেতুটি নির্মিত হলে বরিশাল ও ভোলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

সভা চলাকালীন সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করা ছাত্রজনতাসহ সাধারণ মানুষ সেতুর দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

ট্যাগ: তেঁতুলিয়া নদীর উপর সেতু নিমার্ণভোলা-বরিশাল সেতুসেতু কর্তৃপক্ষসেতু বিভাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতশাসিত জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ, কাশ্মীরে সাইরেন-ব্ল্যাকআউট

পরবর্তী

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

পরবর্তী

আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে: নাহিদ ইসলাম

নতুন পোপ নির্বাচিত হলেন রবার্ট প্রভোস্ট

সর্বশেষ

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি: লিটন-শান্ত-আকবরদের কার দলে কারা

ফেব্রুয়ারি 1, 2026

এপস্টেইনের ফাইল তদন্তে প্রিন্স অ্যান্ড্রুর সহযোগিতা করা উচিত: স্টারমার

ফেব্রুয়ারি 1, 2026
এমআইএসটির শিক্ষার্থী আবু নাঈম

পদ্মা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ এমআইএসটি শিক্ষার্থী নাঈম

ফেব্রুয়ারি 1, 2026

বিশ্বকাপ না খেললে ৪ দলের টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি কোলাজ: চ্যানেল আই

যুক্তরাষ্ট্র-ইরান মুখোমুখি, যেকোনো সময় হামলার শঙ্কা

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version