ফুটবল

হেরেছে আবাহনী, ড্র মোহামেডানের, রহমতগঞ্জের জয়

বাংলাদেশ ফুটবল লীগ ২০২৫-২৬ এর তিনটি দল ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনটি দল ফুটবল মাঠে প্রস্তুত, প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফার আন্তর্জাতিক বিরতির পর মাঠে গড়িয়েছে বাংলাদেশ ফুটবল লিগ। ফেরার প্রথম ম্যাচে হেরেছে আবাহনী লিমিটেড ঢাকা। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসির সাথে। ফকিরাপুল ইয়াং মেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

ব্রাদার্স ইউনিয়নের কাছে আকাশী-নীলরা হেরেছে ২-১ গোলে। তিন এবং ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন মার্কোস রুডওয়েরে। যোগ করা সময়ে ৯১ মিনিটে আবাহনীর একমাত্র গোলটি আসে সোলেমান দিয়াবাতের থেকে। এদিন জয় পাওয়া অপর দলটি রহমতগঞ্জ। ফকিরাপুলকে ২-০ গোলের একটি ৫২ মিনিটে করেছেন আদু, অপরটি ৯৭ মিনিটে করেন রাজন।

মোহামেডানের মোহামেদ রহিম উদ্দিনের ১৯ মিনিটের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ পুলিশ। এমএস বাবলুর গোলে ৪৯ মিনিটে সমতায় আসে পুলিশ। সমতা নিয়েই মাঠ ছাড়ে দুদল।

দুই ম্যাচে এক জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রহমতগঞ্জ। চার পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ পুলিশ এবং তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিনে ফর্টিস এফসি। বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান টেবিলের তলানির দল। গত ২৬ ও ২৭ সেপ্টেম্বর প্রথম রাউন্ডের খেলা শেষে লম্বা বিরতি ছিল। ২২ দিন পর আবার লিগ মাঠে গড়ালে সমর্থকদের হতাশ করেছে তারা।

বিষয়:আবাহনীদিয়াবাতেফকিরাপুলবিএফএলব্রাদার্সমোহামেডান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…