চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’

অস্কার ২০২৬

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৯ পূর্বাহ্ন ১৬, মার্চ ২০২৬
বিনোদন
A A

রাশিয়ার ইউক্রেন আক্রমণকে ঘিরে স্কুল শিক্ষার্থীদের মধ্যে ছড়ানো রাষ্ট্রীয় প্রচারণা তুলে ধরা প্রামাণ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ এবার জিতে নিয়েছে অস্কারের সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার।

বাংলাদেশ সময় সোমবার অনুষ্ঠিত একাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে চলচ্চিত্রটি এই বিভাগে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে পুরস্কার অর্জন করে। ছবিটি নির্মাণ করেছেন রাশিয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পাভেল তালান্কিন এবং মার্কিন সহপরিচালক ডেভিড বোরেস্টিন।

প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে কীভাবে রাশিয়ার স্কুলে শিক্ষার্থীদের ইউক্রেন যুদ্ধের পক্ষে সমর্থন জানাতে নানা ধরনের রাষ্ট্রীয় প্রচারণার মধ্যে রাখা হয়। সেই বাস্তব অভিজ্ঞতা গোপনে ধারণ করেছিলেন শিক্ষক পাভেল তালানকিন, যিনি বর্তমানে ইউরোপে নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

পুরস্কার গ্রহণের সময় সহপরিচালক ডেভিড বোরেস্টিন বলেন, “এই চলচ্চিত্রটি দেখায় কীভাবে ধীরে ধীরে একটি দেশ হারিয়ে যায়। ছোট ছোট আপস, নীরবতা এবং অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোর মধ্য দিয়েই সেই হারানোর প্রক্রিয়া শুরু হয়।”

এদিকে পাভেল তালানকিন যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর মানুষের পক্ষে কথা বলে বিশ্ববাসীর কাছে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, “কিছু দেশে যেখানে আকাশে তারার বদলে বোমা ও ড্রোন উড়ছে—আমাদের ভবিষ্যৎ এবং শিশুদের ভবিষ্যতের জন্য সব যুদ্ধ বন্ধ করতে হবে।”

এ বিভাগে ছবিটি দ্য পারফেক্ট নেইবর, দ্য অ্যালাবামা সুল্যুশন, কাম সি মি ইন দ্য গুড লাইট, এবং কাটিং থ্রু রকস–এর মতো প্রামাণ্যচিত্রকে পেছনে ফেলে সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতে নেয় ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’।

Reneta

উল্লেখ্য, চলতি দশকে এটি তৃতীয়বারের মতো এমন একটি চলচ্চিত্র অস্কার জিতল যা রুশ সরকারের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এর আগে নাভালনি (২০২৩) এবং টুয়েন্টি ডেজ ইন মারিপোল (২০২৪) একই বিভাগে অস্কার জয় করেছিল।

গত বছর এই পুরস্কার জিতেছিল ‘নো আদার ল্যান্ড’, যা পশ্চিম তীরে একটি ফিলিস্তিনি সম্প্রদায়ের উচ্ছেদ নিয়ে নির্মিত একটি ইসরায়েলি-ফিলিস্তিনি যৌথ প্রযোজনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’অস্কারঅস্কার ২০২৬প্রামাণ্যচিত্রমি. নোবডি এগইনস্ট পুতিনমিস্টার নোবডি এগেইনস্ট পুতিনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’

মার্চ ১৬, ২০২৬

চিত্রনাট্যের দুই বিভাগে যাদের হাতে অস্কার

মার্চ ১৬, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT