চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেকে বিদায় বলে দিলেন স্টোকস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
6:23 অপরাহ্ন 18, জুলাই 2022
ক্রিকেট, স্পোর্টস
A A
Advertisements

২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলা তার অপরাজিত ৮৪ রানের ইনিংসটা আজন্ম মনে রাখবে ইংল্যান্ড। সম্প্রতি টেস্টের নেতৃত্ব পেয়েছেন। ধুঁকতে থাকা ইংল্যান্ড দলের চেহারা পাল্টে দিয়েছেন দায়িত্বে এসেই। টেস্টে ওয়ানডের মতো খেলে একের পর এক জয় তুলছে স্টোকসের দল। লাল বলেই বেশি মনোযোগী হতে চাইছেন ৩১ বর্ষী অলরাউন্ডারও। তাই ‘অসময়ে’ বিদায়ই বলে দিলেন ওয়ানডে ক্রিকেটকে।

মঙ্গলবার ঘরের মাঠ ডারহামে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নামবেন স্টোকস। যেখানে আনুষ্ঠানিক বিদায় জানানো হবে বিশ্বকাপজয়ী তারকাকে।

২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক স্টোকসের। ১০৪ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৩৯ গড়ে ২৯১৯ রান এসেছে তার ব্যাটে। পেস-বোলিংয়ে ৭৪ উইকেটও রয়েছে নামের পাশে। গত বছর তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০তে সিরিজ জেতে ইংল্যান্ড।

টেস্টের দায়িত্ব নেয়ায় ব্যস্ততা সামলানো কঠিন হয়ে পড়েছিল স্টোকসের জন্য। জানালেন সেজন্যই এমন কঠিন সিদ্ধান্ত।

‘মঙ্গলবার ডারহামে ইংল্যান্ডের হয়ে আমার শেষ ওয়ানডে ম্যাচটি খেলব। এই ফরম্যাট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জন্য অবিশ্বাস্যরকম কঠিন সিদ্ধান্ত ছিল।’

‘সতীর্থদের সাথে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ইংল্যান্ডের হয়ে আমার অবিশ্বাস্য যাত্রা ছিল। সিদ্ধান্ত কঠিন ছিল, কেননা সতীর্থদের এই ফরম্যাটে নিজের ১০০% দিতে পারব না। আমার জায়গায় ইংল্যান্ডের জার্সি যে পরবে তার জন্য এটা কম কিছু নয়।’

ওয়ানডেকে বিদায় বলার কারণ অবশ্য টেস্ট ক্রিকেটই। সম্প্রতি স্টোকসের নেতৃত্বে উড়ছে ইংলিশরা। সেই ধারা আগামীতেও ধরে রাখতে চান তিনি। তবে টি-টুয়েন্টি চালিয়ে যেতে চান।

‘তিনটি ফরম্যাট এখন আমার জন্য অস্থিতিশীল। টেস্ট ক্রিকেটে আমার যা কিছু আছে সবই দেব। এই সিদ্ধান্তের মাধ্যমে, মনে করি টি-টুয়েন্টি ফরম্যাটেও নিজের সেরাটা দিতে পারব। জস বাটলার, ম্যাথু মট, সহযোগী স্টাফদের সাফল্য কামনা করছি।’

‘আমরা গত সাত বছরে সাদা বলের ক্রিকেটে দারুণ উন্নতি করেছি এবং ভবিষ্যতে তা ধরে রাখতে চাই। ডারহামে আমার ঘরের মাঠে শেষ ম্যাচটি খেলতে পেরে দারুণ লাগছে। সবসময়ের মতো, ইংল্যান্ডের সমর্থকরা আমার পাশে আছে এবং থাকবে। আশা করি আমরা মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে সিরিজ শুরু করতে পারব।’

ট্যাগ: ইংল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে, এলাকাভিত্তিক লোডশেডিং

পরবর্তী

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে দারিদ্র্য কমেছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

করোনার মধ্যেও বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশে দারিদ্র্য কমেছে: তথ্যমন্ত্রী

বুস্টার ডোজ দিবস আগামীকাল

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি 2, 2026

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি 2, 2026

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি 1, 2026

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি 1, 2026
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version