আন্তর্জাতিক

গাজা বিতর্কে ফার্ম ছাড়লেন বেন অ্যান্ড জেরিসের সহ-প্রতিষ্ঠাতা

Ben & Jerry's Cookie Dough ice cream tubs stacked together. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেন অ্যান্ড জেরিসের সহ-প্রতিষ্ঠাতা জেরি গ্রিনফিল্ড প্রায় ৫০ বছর প্রতিষ্ঠানটির সাথে কাজ করার পর কাজ ছেড়েদিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ইউনিলিভার গাজার ওপর ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে বেন অ্যান্ড জেরিসের অবস্থানের কারণে তাদের আইসক্রিম ব্র্যান্ডের সামাজিক মিশন বন্ধ করে দিয়েছে। 

সংবাদমাধ্যম আল-জারিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বেন অ্যান্ড জেরিসের অন্য আরেক সহ-প্রতিষ্ঠাতা বেন কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বুধবার ১৭ সেপ্টেম্বর একটি খোলা চিঠিতে শেয়ার করেছেন, যেখানে জেরি গ্রিনফিল্ড লিখেছেন এটি তার জীবনের সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত।

২০২১ সাল থেকে ইউনিলিভার ও বেন অ্যান্ড জেরিসে মধ্যে বিবাদ শুরু হয়, যখন ভারমন্ট ভিত্তিক এই কোম্পানি অবৈধ পশ্চিম তীর অঞ্চলে বিক্রি বন্ধের ঘোষণা দেয়। তারা বলেছিল, এই কর্মসূচি তাদের মূল্যবোধের সঙ্গে অসঙ্গত।

বেন অ্যান্ড জেরিস তাদের প্যারেন্ট কোম্পানির বিরুদ্ধে মামলা করে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধকে জাতিসংহার হিসেবে উল্লেখ করেছে, যা যুক্তরাষ্ট্রের একটি বড় কোম্পানির জন্য বিরল অবস্থান।

ইউনিলিভারের এক মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর সমস্ত শিকারদের প্রতি আমাদের হৃদয় সমবেদনা জানাই। আমরা বেন অ্যান্ড জেরিসের সামাজিক মিশন বোর্ডের দাবিগুলো প্রত্যাখ্যান করি এবং আমরা আমাদের অবস্থান শক্তভাবে রক্ষা করব। এই আইনি বিষয়ে আমরা আর মন্তব্য করব না।

গ্রিনফিল্ড উল্লেখ করেছেন, ইউনিলিভারের এই কোম্পানির জন্য তিনি আর ভালো মানসিকতার সঙ্গে কাজ চালিয়ে যেতে পারবেন না। তিনি বলেন, এই স্বাধীনতা অনেকাংশে ইউনিলিভারের সঙ্গে বেন এবং আমার বিশেষ মিশ্রণ চুক্তির কারণে ছিল।

বেন কোহেন ও জেরি গ্রিনফিল্ড দুইজনেই তাদের প্রগতিশীল কর্মকাণ্ডের জন্য পরিচিত।

বিষয়:ইউনিলিভারইসরায়েলগাজা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…