বিনোদন

বিয়ে করলেন বেন-জেনিফার

বেন ও জেনিফার বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেন ও জেনিফার বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন, যা তাদের নতুন জীবনের সূচনা চিহ্নিত করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ে করেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। শনিবার আমেরিকার লাস ভেগাসে বিয়ে করেছেন তারা। খবরটি নিজেই জানিয়েছেন জেনিফার লোপেজ।

রবিবার বিকালে নিজের ওয়েবসাইটে জেনিফার লোপেজ লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি। ভালবাসা সুন্দর। বিশ বছরের ধৈর্যের ফল পেয়েছি।’

২০০২ সালে গিগলি সিনেমার সেটে প্রথম দেখা হয় জেনিফার এবং বেন অ্যাফ্লেকের। ২০০৩ সালে বাগদান করেছিলেন তারা, বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।

গত বছরে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যায়। প্রথম বাগদান ভাঙার ১৯ বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক। ভক্তরা এই জুটির নাম দিয়েছেন বেনিফার।

 

বিষয়:জেনিফার লোপেজবেন অ্যাফ্লেকলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…