চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোলানের জন্য বন্ধুর ছবি ছাড়লেন ডেমন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 08, ফেব্রুয়ারি 2025
বিনোদন
A A
Advertisements

হলিউডের দাপুটে নির্মাতাদের একজন ক্রিস্টোফার নোলান। তার ছবিতে কাজ করার সুযোগ যে কোনো আর্টিস্টই চোখ বন্ধ করে লুফে নেবে! আক্ষরিক অর্থেই এবার নোলানের ছবির জন্য দীর্ঘদিনের বন্ধুর ছবি ছাড়লেন হলিউড তারকা ম্যাট ডেমন!

আসন্ন নেটফ্লিক্স থ্রিলার ‘অ্যানিমেলস’ পরিচালনা করতে চলেছেন ম্যাট ডেমনের দীর্ঘদিনের বন্ধু হলিউড তারকা বেন অ্যাফ্লেক। সব ছিলো চূড়ান্ত, ছবিতে ডেমন প্রধান চরিত্রে অভিনয়ের কথা। কিন্তু শেষ সময়ে এই ছবি থেকে সরে গেলেন ডেমন। আর সেটা নোলানের আসন্ন মহাকাব্যিক ছবি ‘দ্য ওডিসি’র জন্য।

মূলত দুটি ছবিই কাছাকাছি সময়ে শুটে যাওয়ার পরিকল্পনা করায় বন্ধুর ছবিই ছেড়ে যাওয়ার মনস্থির করেন ডেমন।

ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যানিমেলস’ ছবিটির শুটিং ২০২৫ সালের এপ্রিলে লস অ্যাঞ্জেলসে শুরু হবে। অন্যদিকে, নোলানের ‘দ্য ওডিসি’র শুটিং ফেব্রুয়ারির শেষের দিকে বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে শুরু হওয়ার কথা রয়েছে। এ কারণেই বন্ধুর ছবিটি জলাঞ্জলি দিলেন ডেমন।

যদিও ম্যাট ডেমন ‘অ্যানিমেলস’ ছবিতে অভিনয় করছেন না, তবে বন্ধুর ছবিতে প্রযোজক হিসেবে থাকছেন। তিনি এবং বেন অ্যাফ্লেক তাদের প্রযোজনা সংস্থা ‘আর্টিস্টস ইকুইটি’র মাধ্যমে আসন্ন এই ছবিটি প্রযোজনা করছেন, যেখানে নির্বাহী দায়িত্বে রয়েছেন দানি বার্নফেল্ড।

এদিকে ম্যাট ডেমন সরে যাওয়ায় ‘অ্যানিমেলস’-এ প্রধান চরিত্র করার দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন বেন অ্যাফ্লেক, পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করবেন তিনি। এরআগে অ্যাফ্লেক আর্গো, দ্য টাউন এবং এয়ার- এর মতো ছবিগুলোর জন্য প্রশংসিত হয়েছেন। এই তিনটি ছবিতে তিনি একইসঙ্গে অভিনয় ও পরিচালনা করেছেন।

এই ছবিতে আরো দেখা যাবে গিলিয়ান অ্যান্ডারসনকে। যিনি ‘দ্য এক্স ফাইলস’-এ এফবিআই এজেন্ট ডানা স্কালির ভূমিকায় জনপ্রিয়তা পেয়েছেন; এমনকি সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য ক্রাউন’ সিরিজে মার্গারেট থ্যাচারের চরিত্রে অভিনয় করেছেন।

বেন অ্যাফ্লেক জানান, ছবির অন্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে। তবে এটা নিশ্চিত যে, নোলানের ‘ওডিসি’ ছবির কোনো অভিনয়শিল্পী ‘অ্যানিমেলস’-এ যুক্ত হবেন না। –ভ্যারাইটি

ট্যাগ: ক্রিস্টোফার নোলানবেন অ্যাফ্লেকম্যাট ডেমনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশ

পরবর্তী

গাজীপুরসহ সারাদেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পরবর্তী

গাজীপুরসহ সারাদেশে আজ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিপিএল ১১তম আসরের যত রেকর্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি 2, 2026

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি 2, 2026

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি 2, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version