চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখার সুযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
9:30 অপরাহ্ন 01, অক্টোবর 2024
তথ্যপ্রযুক্তি
A A
Advertisements

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় এক নাম গ্রাফিক্স ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মার্কেপ্লেসগুলোতে চাহিদার শীর্ষে অ্যাপারেল ডিজাইন বা টি-শার্ট ডিজাইন। সংশ্লিষ্টদের মতে, যুগের সাথে পাল্লা টি-শার্ট ডিজাইনের চাহিদা বাড়তে থাকায় মার্কেটপ্লেসগুলোতে দেখা দিচ্ছে দক্ষ ডিজাইনারের সংকট। এই অবস্থায় তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখানোর উদ্যোগ নিয়েছে বিডিকলিং একাডেমি।

মঙ্গলবার (১ অক্টোবর) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দিনদিন টি-শার্ট ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশে অসংখ্য তরুণ-তরুণী চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে হতাশাগ্রস্ত হয়ে উঠেছে। এই অবস্থায় বেকারত্ব দূরীকরণ ও আইটি সেক্টরে তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে বিডিকলিং একাডেমি আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। এর আগে বুধবার (২ অক্টোবর) আগ্রহীদের নিয়ে একটি মিটআপ সেশনেরও আয়োজন করা হয়েছে।

এতে বলা হয়, টি-শার্ট ডিজাইনে দক্ষতা অর্জনের পরে খুব সহজেই চাকরি সুযোগ রয়েছে। এমনকি টি-শার্ট ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিংয়েরও ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব বা কন্টেস্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দুই শতাধিক শিক্ষার্থী তাদের নিজেদের বেকারত্ব ঘুছিয়েছেন। এছাড়াও ‘ম্যাক-টেক সলিউশন্স’, ‘ওয়ান আইডিয়া সলিউশন্স’, ‘আরটুএ’, ‘মাকরাম আইটিসহ বিভিন্ন স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানে কাজ করছেন বিডিকলিং একাডেমিতে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।

ট্যাগ: টি-শার্টবিডিকলিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন উপদেষ্টা সাখাওয়াত

পরবর্তী

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে

পরবর্তী

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বাড়ছে

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চায় জামায়াত

সর্বশেষ

ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বড় ফ্যাক্টর হলেও অপ্রতিরোধ্য নয়

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

শ্রমিক ইশতেহার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচন ও রমজানের আগে এই কর্মবিরতি অর্থনীতির জন্য বড় ক্ষতি

ফেব্রুয়ারি 2, 2026

নির্বাচনী স/হিং/সতা বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াবে ইসি

ফেব্রুয়ারি 2, 2026

সবার মতাদর্শ আলাদা হলেও সবার লক্ষ্যই হওয়া উচিৎ দেশ গঠন

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version