আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। চার দলের অংশগ্রহণে গড়ানো টুর্নামেন্টটির পর্দা নামবে ৩ ফেব্রুয়ারি। জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররা অংশ নেবেন টুর্নামেন্টে।
টুর্নামেন্টে অংশ নেবে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন। সাউথ জোনের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সেন্ট্রাল জোনের নেতৃত্বে মাহিদুল ইসলাম অঙ্কন, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত এবং ইস্ট জোনের অধিনায়কত্ব করবেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।
লিগপর্বের ম্যাচগুলো গড়াবে রাজশাহী ও বগুড়ায়। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। ৩ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় ফাইনাল গড়াবে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিগপর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।
একনজরে কে কোন দলে-
সেন্ট্রাল জোন: সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।
সাউথ জোন: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।
নর্থ জোন: তানজিদ তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান রুম্মান, শেখ মেহেদী হাসান, এসএম মেহেরোব হাসান, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।
ইস্ট জোন: পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি (অধিনায়ক), শামীম পাটোয়ারী, শাহাদাত হোসেন দীপু, আসাদুল্লাহ গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাঈম হোসেন সাকিব।








