ক্রিকেট

‘বিসিবিতে কিছু দুর্নীতি হয়েছে’

বিসিবি দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি দুর্নীতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনজন বক্তা উপস্থিত, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির জন্য প্রশ্নোত্তর পর্ব চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পরিচালিত বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে, দায়িত্ব নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রথম সভার পর নতুন সভাপতি ফারুক আহমেদ বললেন এভাবেই।

বৃহস্পতিবার দীর্ঘ বোর্ড সভার পর সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এসে বিসিবি সভাপতি বললেন, ‘কিছু দুর্নীতি যে হয়েছে, এটা আমরা সবাই জানি। এটা অস্বীকার করতে পারব না।’

ফারুক এটিও জানালেন, তাদের উপর কোনো চাপ নেই। বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে।

বিসিবির সব আর্থিক কর্মকাণ্ডের স্বাধীন অডিট করার কথাও বলেছেন ফারুক। তাতে কোনো অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেছেন।

বিষয়:দুর্নীতিফারুকবিসিবিলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…