চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেল বিবিসি, ভারতের নীরবতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
12:17 অপরাহ্ন 09, মে 2025
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Advertisements

ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকার এবং সেনা সদস্যদের তা সরানোর চেষ্টার প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই। পাকিস্তানের দাবি ছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফালও ছিল। যদিও পাকিস্তান তাদের দাবির স্বপক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি এবং ভারতও এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে।

বৃহস্পতিবার (৮ মে) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিবিসির তথ্য ও খবর যাচাইকারী বিভাগ ‘বিবিসি ভেরিফাই’ নিজস্ব অনুসন্ধানে তিনটি ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। এই ভিডিওগুলোতে ফ্রান্সের তৈরি রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যা ভারতীয় বিমানবাহিনী ব্যবহার করে থাকে।

একটি ভিডিওর স্থান চিহ্নিত করে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে, সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছাকাছি এলাকার। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানের বিভিন্ন অংশ সরিয়ে ফেলার চেষ্টা করছেন। একই স্থানে রাতের অন্ধকারে তোলা আরও দুটি ভিডিও বিবিসি ভেরিফাইয়ের হাতে এসেছে। একটি ভিডিওতে কৃষিক্ষেতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়, অন্যটিতে মাঝ আকাশে একটি ক্ষেপণাস্ত্রের মতো বস্তুতে আগুন ধরে ক্ষেতের মাঝে দাউদাউ করে জ্বলতে দেখা যায়।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিস্ক ইনটেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাইকে জানিয়েছেন, তার ধারণা ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের, যা মিরাজ-২০০০ ও রাফাল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়।

সোশ্যাল মিডিয়াতেও একটি বিমানের ‘টেইল ফিন’ মাটিতে পড়ে থাকার ছবি ঘুরছে, যেখানে ইংরেজিতে ‘বিএস০০১’ ও ‘রাফাল’ লেখা রয়েছে। গুগল রিভার্স ইমেজ সার্চ করেও এই ছবির কোনো পুরনো সংস্করণ পাওয়া যায়নি, যা ছবিটির সাম্প্রতিকতা প্রমাণ করে।

পাকিস্তান সত্যিই ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, এই প্রশ্নের উত্তর ভারত আজও এড়িয়ে গেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘অপারেশন সিন্দুর’ নিয়ে দিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফ করতে এসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

তিনি শুধু বলেছেন, সঠিক সময় এলে এ ব্যাপারে সরকারি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। একইসঙ্গে তিনি পাকিস্তান ‘রাষ্ট্রীয়ভাবে’ বহু বছর ধরে অসত্য কথা বলে আসছে বলেও মন্তব্য করেন।

ট্যাগ: বিবিসিভারত-পাকিস্তান উত্তেজনাভারত-পাকিস্তান যুদ্ধরাফাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অল-ইংলিশ ফাইনালে টটেনহ্যাম-ইউনাইটেড

পরবর্তী

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: ড. মঈন খান

পরবর্তী

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ: ড. মঈন খান

ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জানা গেল বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যে কখন শুরু হচ্ছে রমজান

ফেব্রুয়ারি 1, 2026

কিউবা কি পারবে টিকে থাকতে?

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি 1, 2026

প্রতিশ্রুতির বার্তা নিয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন প্রার্থীরা

ফেব্রুয়ারি 1, 2026

জামায়াত কখনোই প্রতিহিংসার রাজনীতি করে না: জামায়াত আমির

ফেব্রুয়ারি 1, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version