ফুটবল

পরের পর্বে বসুন্ধরা-ব্রাদার্স, ঢাকা আবাহনী-রহমতগঞ্জ

ফেডারেশন কাপ

বাংলাদেশি ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, একদল আক্রমণে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচে বাংলাদেশি খেলোয়াড়রা মাঠে খেলছে, একটি দল আক্রমণে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফেডারেশন কাপে গ্রুপপর্বের ম্যাচ শেষ হয়েছে। ‘এ’ গ্রুপে শীর্ষে থেকে পরের পর্বে গেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শীর্ষ থেকে পরের পর্বে গেছে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। গত দুই আসরে ফাইনাল খেলা মোহামেডান এসসি গ্রুপপর্ব থেকে বাদ পড়েছে।

গ্রুপপর্বের শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ঢাকা আবাহনী। দিনের অপর ম্যাচে মোহামেডান এসসি জয় পেয়েছে ফকিরাপুলের বিপক্ষে। মোহামেডানের ৫ গোলের বিপরীতে ফকিরাপুল মেন্স ইয়ং ক্লাব দিয়েছে ২টি।

‘এ’ গ্রুপ থেকে আগেই পরের রাউন্ডে পা রেখেছে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে সেরা দুদল আসবে এখানে খেলতে। ৮ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে বসুন্ধরা এবং ১৫ এপ্রিল ব্রাদার্স খেলবে এলিমিনেটর ম্যাচ। এখান থেকে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জ নির্ধারিত প্রতিপক্ষের বিপক্ষে খেলবে।

ফেডারেশন কাপে ‘এ’ গ্রুপ থেকে বাদ পড়েছে ফর্টিস এফসি, পুলিশ এফসি ও ঢাকা ওয়ান্ডারার্স। ‘বি’ গ্রুপ থেকে বাদ পড়েছে মোহামেডান এসসি, ফকিরাপুল এবং চট্টগ্রাম আবাহনী।

বিষয়:আবাহনীফকিরাপুলবসুন্ধরাব্রাদার্সমোহামেডানরহমতগঞ্জ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…