চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের ষষ্ঠ জাতীয় বেসবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 01, নভেম্বর 2025
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
Advertisements

মেয়েদের জাতীয় বেসবল চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। সার্ভিসেস দল পুলিশের বেসবলে এটি প্রথম শিরোপা। আসরে পুলিশ ১১-০২ রানে হারিয়েছে গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারকে। ঢাকা জেলাকে হারিয়ে আসরে তৃতীয় হয়েছে জয়পুরহাট বেসবল ক্লাব, চতুর্থ ঢাকা জেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল আহসান এবং ঢাকা ট্রিবিউন এর সম্পাদক রিয়াজ আহমেদ। তারা বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সার্ভিস দল মিলিয়ে ১২টি দল অংশ নেয়।

প্রধান অতিথি আবদুন নাসের খান বলেন, ‘বাংলাদেশের নারী খেলোয়াড়দের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা আমাদের ক্রীড়া অঙ্গনের জন্য আশাব্যঞ্জক। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন নারী বেসবলের উন্নয়নে যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সরকার নারী খেলোয়াড়দের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।’

প্রতিযোগিতার ফাইনাল শেষে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আফজালুর রহমান বলেন, ‘নারী বেসবলের এই অগ্রযাত্রা আমাদের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। প্রথমবারের মতো পুলিশ দল চ্যাম্পিয়ন হওয়ায় আমরা গর্বিত। আগামীতেও আমরা নারী বেসবলকে আরও বিস্তৃত করতে চাই, যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ডা. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, ট্রেজারার ফয়সাল হাবিব, নির্বাহী সদস্য আরাফে জাওয়াদ, ফরিদ আহমেদ ও জাতীয় দলের কোচ হিরোকি ওয়াতানাবে।

ট্যাগ: আনসারঢাকা জেলাবাংলাদেশবাংলাদেশ পুলিশবেসবললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টির মাঝেও অনুশীলন করেছেন জামাল-সুজনরা

পরবর্তী

টানা তিন ম্যাচে হেরেছে হামজার লেস্টার সিটি

পরবর্তী

টানা তিন ম্যাচে হেরেছে হামজার লেস্টার সিটি

শিরোপা মঞ্চে প্রথমবার মুখোমুখি ভারত ও সাউথ আফ্রিকা।

নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি 2, 2026

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি 2, 2026
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি 2, 2026
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি 2, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version