ক্রিকেট

লঞ্চে নয়, ট্রফি নিয়ে আকাশপথে বরিশালে তামিমরা

তামিম ও বাংলাদেশ ক্রিকেট দল বরিশালে আকাশপথে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে আকাশপথে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা পৌঁছেছেন, বিমানবন্দরে ভক্ত ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফাইনালের আগেরদিন এবং চ্যাম্পিয়ন হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছিলেন লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে চান বিপিএল ট্রফি। আগেরবার দর্শকদের হতাশ করলেও এবার করবেন না। ট্রফি নিয়ে বরিশালে গেলেন তামিমরা, তবে লঞ্চে নয়, আকাশপথে গেছেন।

পূর্বঘোষণা অনুযায়ী, ৯ তারিখ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বরিশালে পৌঁছেছে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী দল ফরচুন বরিশাল।

টানা দুবার শিরোপা জয়ের পর বরিশালে গিয়ে অনুষ্ঠানের পরিকল্পনার কথা জানান ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। ফাইনাল শেষে বলেন, ‘৯ তারিখে যাবো। যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই নিমন্ত্রিত। আমরা চেষ্টা করব দুপুরের পর বেলস পার্কে একটা অনুষ্ঠান করতে।’

শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেছিলেন, ‘আমরা গতবার (বিপিএল) জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব (বরিশাল)। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন।’

বিষয়:তামিমফরচুন বরিশালবরিশালবিপিএল ২০২৫লঞ্চলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…