ফুটবল

বড় চমকের প্রস্তুতি, দুই বিশ্বকাপজয়ীর খুব কাছাকাছি বার্সা, আছে এক আর্জেন্টাইন

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দ উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলছে গ্রীষ্মকালীন দলবদলের রমরমা সময়, বড় বড় সব নাম কেনা-বেঁচা হচ্ছে। জমে উঠেছে খেলোয়াড় নিয়ে ক্লাবগুলোর টানাটানিও। তিন বিভাগে তিনজন ফুটবলারকে দলে টানতে ঝাঁপিয়ে পড়েছে বার্সেলোনা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কাতালান ক্লাবটি অন্তত দুজনকে চুক্তিবদ্ধ করার দৌড়ে নেমেছে জোরকদমে।

বার্সেলোনা গ্রীষ্মকালীন দলবদলের একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দুটি বড় চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছেন। একই সাথে রোনাল্ড আরাউজোর লিভারপুলে চলে যাওয়ার ফলে ডিফেন্সে তৈরি হওয়া শূন্যস্থান পূরণের জন্য একজন শীর্ষ মানের সেন্টার-ব্যাক দলে নেবে বার্সা।

কাতালান সংবাদপত্রে খবর, ডেকো বুধবারের মধ্যেই ম্যানচেস্টার সিটি থেকে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রির দলবদল সম্পন্ন করবেন। একই সাথে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজের চুক্তিও ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন হয়ে যাবে। নতুন মৌসুম শুরুর আগে স্কোয়াড শক্তিশালী করার একটি বড় পরিকল্পনা হাতে নিয়েছেন ডেকো এবং কোচ হ্যান্সি ফ্লিক।

আরাউজোর লিভারপুলে চলে যাওয়া নিশ্চিত করার পর ডেকো একজন বিশ্বমানের সেন্টার-ব্যাক দলে টানার সবুজ সংকেত পেয়েছেন। বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথে ইতিমধ্যে আলোচনা চলছে। দলবদল বন্ধ হতে মাত্র তিন সপ্তাহ বাকি, চলতি মাস শেষের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। অভ্যন্তরীণ বিকল্প হিসেবে লা মাসিয়া একাডেমির খেলোয়াড় আলভারো কর্টেস এখনও আলোচনায় আছেন। বাজারে যদি এরচেয়ে আকর্ষণীয় কোন সুযোগ না আসে, তবে বার্সেলোনা তাকে দলে রাখবে।

জার্মান কোচ ফ্লিকও ডিফেন্স নিয়ে আলাদা পরিকল্পনা কষছেন। টটেনহ্যামের আর্জেন্টাইন ক্রিস্টিয়ান রোমেরো বার্সার রক্ষণে পছন্দের শীর্ষে আছেন। আর্জেন্টিনার কিছু সূত্র যদিও এই চুক্তির সম্ভাবনা ক্ষীণ বলছে। কারণ তার হাতে আর্সেনাল এবং ইন্টার মিলানের প্রস্তাব রয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদের সাথেও আলোচনা এগিয়েছে। মূল সমস্যা দলবদলের ফি। টটেনহ্যাম তাকে ছেড়ে দেয়ার জন্য ৪০ মিলিয়ন ইউরোর কিছু বেশি চাইছে এবং ধারে পাঠানোর সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে। অবশ্য রোমেরো বার্সায় যেতে আগ্রহী।

বিষয়:ক্রিস্টিয়ান রোমেরোজুলিয়ান আলভারেজবার্সেলোনারদ্রিরোনাল্ড আরাউহোলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…