ফুটবল

নিয়ম ভাঙায় বার্সার বিপক্ষে আপিল করল ওসাসুনা

বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মাঠে, গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা দলের একজন ফুটবল খেলোয়াড় মাঠে, গোলের জন্য প্রস্তুত, পা দিয়ে বল ঠেকাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিফার নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল কাতালান ক্লাব বার্সেলোনার বিপক্ষে। নিয়ম ভেঙে ওসাসুনার বিপক্ষে এক খেলোয়াড়কে নামানোর অভিযোগ তুলেছিল ক্লাবটি। সেই অভিযোগে এবার বার্সেলোনার বিপক্ষে অভিযোগ দায়ের করেছে ওসাসুনা।

লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। তাতে তিন পয়েন্ট এগিয়ে গেছে টেবিলের শীর্ষে থাকা কাতালুনিয়ানরা। খেলার ১১ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেরান তরেস। ২১ মিনিটে ব্যবধান পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো। ৭৭ মিনিটে ৩-০ করেন রবার্ট লেভান্ডোভস্কি। পরে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

তবে বিতর্কটা বার্সোলানার ইনিগো মার্টিনেজের খেলা নিয়ে। কাতালান ক্লাবটির হয়ে পুরো ৯০ মিনিটই খেলেছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। ফিফার চলতি বিরতিতে উয়েফা নেশন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। তবে হাঁটুর চোটের কারণে দল থেকে ছিটকে যান।

আর সেখানেই আইন না মানার অভিযোগ বার্সেলোনার বিপক্ষে। ফিফার নিয়ম অনুযায়ী, চোটের কারণে যদি কোনো খেলোয়াড় জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে যান তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না। তবে ওই দেশের ফেডারেশন তাকে খেলার অনুমতি দিলে সমস্যা নেই।

এ নিয়ে ওসাসুনা তাদের বিবৃতিতে বলেছে, ‘গতকাল বার্সা-ওসাসুনার ম্যাচে ইনিগো মার্টিনেজের খেলা ফিফার নিয়মের পরিশিষ্ট-১ এর অনুচ্ছেদ ৫ এর লঙ্খন। নিদিষ্টভাবে যদি একজন খেলোয়াড় জাতীয় দলে যোগ দেয়া বা ছেড়ে যায় তাহলে আন্তর্জাতিক ম্যাচ খেলার পরের পাঁচ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না।’

‘ওসাসুনা বিশ্বাস করে ইনিগো মার্টিনেজ স্প্যাটিশ দলে মেডিকেল সমস্যার কারণে খেলতে পারেননি। ফিফার নিয়ম অনুযায়ী সে গতকালের ম্যাচে খেলার যোগ্য না।’

গত ৮ মার্চ ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচের আগে বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে তা পিছিয়ে যায়। নতুন সূচিতে আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর ম্যাচটির দিন ঠিক করা হয়। যদিও তা নিয়ে দুই ক্লাবই আপত্তি জানিয়েছিল, তবে কাজ হয়নি। ম্যাচ শেষে সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দুদলের কোচই।

বিষয়:ওসাসুনানেদারল্যান্ডসফিফাবার্সামার্টিনেজলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…